Thursday, December 20, 2018

ইহুদিবাদী ইসরাইলীরা চলতি বছরে ৫৪জন ফিলিস্তিনি শিশু শহীদ করেছে


আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫৪ জন ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছেন। এসময়ের মধ্যে ইসরাইলি সেনারা আটক করেছে ৯০০ জন শিশুকে। দ্যা হিউম্যান রাইটস সেন্টার এসব তথ্য তুলে ধরেছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর যেসব শিশু শহীদ ও আটক হয়েছেন উনারা শতকরা ৮০ ভাগ গাজা উপত্যকার অধিবাসী। দ্যা হিউম্যান রাইটস সেন্টারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল ঠাণ্ডামাথায় এবং ধারাবাহিকভাবে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।


ফিলিস্তিনি সেন্টার ফর স্টাডি অ্যান্ড ডেভলপমেন্টেশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল শুধু সামরিক আদালতে বিচারের মধ্যে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সীমাবদ্ধ রাখে নি বরং যখন আটক করা হয় তখন থেকে সে লঙ্ঘনের ঘটনা শুরু হয়। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের চোখ ও হাত বাধা থাকে এবং তাদেরকে মারধর ও অপমান করা হয়।

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে সর্বশেষ শহীদ হওয়া শিশুটি ছিলেন গাজার খান ইউনুস শহরের এবং উনার বয়স ছিলো মাত্র চার বছর।


শেয়ার করুন

0 facebook: