Saturday, December 22, 2018

বাংলাদেশের অসহায় এতিম শিশুদের রক্ষণাবেক্ষণে তুরস্ক


আশরাফ আলমঃ বাংলাদেশের পুটুয়াখালী জেলায় তুরস্ক ভিত্তিক ইউরোপীয় এতিম সংস্থা ইউরোপীয় অনাথ সমিতিএর দায়িত্বশীলরা নিগৃহীত দুঃস্থ অসহায় শিশুদের রক্ষণাবেক্ষণ ও তাদের নবজীবনের উন্নয়নে পুটুয়াখালী শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইউরোপীয় অনাথ সংস্থার অধীনে তুরস্কের কল্যাণ সংস্থার দায়িত্বশীল ব্যাক্তিবর্গ বাংলাদেশের পুটুয়াখালী জেলায় আশ্রয়হীন এতিম দুঃস্থ অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের অঙ্কুরোদগম জীবন সাজিয়ে তোলতে গত দুই বছর যাবত বিভিন্ন অনুদান প্রকল্প বাস্তবায়ন সহ নানান প্রকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।

তুরস্ক ভিত্তিক এই সহায়তা সংস্থার পুটুয়াখালী শাখার প্রধান কর্মকর্তা মহিব্বুলাহ শাহিন বলেন, পুটুয়াখালীর এই শাখাটি দশ বছর পূর্বে ১৭ জন সাংবাদিক সদস্যদের হাত ধরে যাত্রা শুরু করে।


শাহিন বলেন, এই সংস্থার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বাংলাদেশে নিগৃহীত অসহায় দুঃস্থ এতিম শিশুদের রক্ষণাবেক্ষণ করা , তাদের নবজীবনে আশার আলো জ্বালাতে যাবতীয় দায় দায়িত্ব বহন করাসকল প্রকার প্রয়োজনে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং এই লক্ষ্যে আরোও একাধিক কল্যাণ সংস্থা চালু করা

তিনি আরো বলেন, সূচনা লগ্নে মাত্র ১০ জন শিশুর দায়িত্ব পালনের মাধ্যমে সংস্থাটির যাত্রা শুরু হয়েছিলআজ ১৬০ জন শিশুর যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব পালন করছে


শেয়ার করুন

0 facebook: