আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব
তৈয়ব এরদোয়ানকে চলতি বছরের ‘বিশ্ব
মুসলিম ব্যক্তিত্ব’ বলে
ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী দৈনিক।
এতে বিশ্বজুড়ে নিপীড়িত
মুসলমানদের অধিকারের পক্ষে কাজ করায় পত্রিকাটির প্রশংসা কুড়িয়েছেন এরদোয়ান।
নাইজেরিয়া মুসলিম নিউজ
নামের দৈনিকটির প্রকাশক রাশেদ আবু বাকার বলেন, এরদোয়ানকে ‘বিশ্ব
মুসলিম ব্যক্তিত্ব’ হিসেবে
বেছে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি যে প্রভাব বিস্তার করেছেন, তা
নিয়ে কোনো বিতর্ক নেই।
নাইজেরিয়ার মুসলমানদের
মধ্যে বিপুলসংখ্যক এরদোয়ান সমর্থক রয়েছেন।
তিনি বলেন, বিশ্বে
যেখানে মুসলমানদের কণ্ঠ রুদ্ধ ও প্রতিরোধহীন করে দেয়া হয়েছে, সেখানে
এরদোয়ান নিজের কণ্ঠ আরও উচ্চকিত করে তাদের নেতায় পরিণত হয়েছেন। যদিও তার বিরুদ্ধে
নানা নোংরা প্রচার হয়েছে।
এ পত্রিকার প্রকাশক বলেন, যেখানে
ইসরাইলি সেনাদের হাতে ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড নিয়ে মুসলিম বিশ্ব নীরব রয়েছে, এরদোয়ান
সেখানে তাদের পক্ষে কথা বলেছেন ও পদক্ষেপ নিয়েছেন।
এ ছাড়া মিয়ানমারে
রোহিঙ্গা ও চীনের উইঘুর মুসলমানদের রক্ষায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলে জানান
তিনি।
কেবল কথা বলেই তিনি
নিজের দায়িত্ব সারেননি,
তাদের মানবিক সাহায্যে এগিয়ে গেছেন এরদোয়ান।
প্রভাবশালী মুসলমানদের
মধ্যে এরদোগানের পর রয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, মাহাথির
মুহাম্মদ, শেখ
ইউসুফ আল কারজাভী। আন্তর্জাতিক সম্প্রদায় ও
মুসলিম বিশ্বে তাদের প্রভাব অনস্বীকার্য বলে জানান আবু বাকার।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম

0 facebook: