Tuesday, December 18, 2018

পবিত্র মক্কা শরীফে কর্মরত অবস্থায় তিনতলা থেকে পড়ে আজিমের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে কর্মরত অবস্থায় তিনতলা থেকে পড়ে নুরুল আজিম নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে

জানা যায়, ১৬ ডিসেম্বর রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে ওয়াদি জলিল নামক স্থানে কর্মরত অবস্থায় একটি দালানের তিনতলা থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন নুরুল আজিম সৌদি আরবের পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নুরুল আজিমের মৃতদেহ উদ্ধার করে পবিত্র মক্কা শরীফের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ময়নাতদন্ত শেষে বর্তমানে নুরুল আজিমের মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে

নিহত নুরুল আজিমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে


শেয়ার করুন

0 facebook: