![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। স্কুল থেকে বাড়ি ফেরার সময় আফনান আদিল নামের ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরীকে
গ্রেফতার করে নিয়ে গেছে অবৈধ দখলদার ইহুদীবাদি ইসরাঈলি হানাদার বাহিনীর সদস্যরা।
গতকাল
রোববার ফিলিস্তিনি গণমাধ্যম “দুনিয়া আল ওতান” জানিয়েছে,
পশ্চিম তীরের হেবরন অঞ্চলের মধ্যাঞ্চলীয় এলাকা ইবরাহিমি মসজিদের
কাছ দিয়ে ওই কিশোরী তার সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিলো-এসময় ইহুদিবাদী সৈন্যরা তাদের
দখলকৃত রোডব্লকের ওপর চাকু রাখার অপরাধে তাকে গ্রেফতার করে।
দখলদার
বাহিনীর ইহুদি সৈন্যরা কিশোরীর ওপর যে অভিযোগ তুলেছে এখনো তার সত্যতা যাচাই করা যায়নি।
স্কুল
থেকে ফেরার সময় একজন কোমলমতি কন্যা শিক্ষার্থীকে এভাবে গ্রেফতার করায় ইসরাঈলি বাহিনীর
কঠোর সমালোচনা করছেন বিশ্লেষকরা। তারা এর সমাধান চাইছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্থিন
মুসলিম নির্যাতন

0 facebook: