![]() |
নিউজ
ডেস্ক।। দেশে যেসব উগ্রবাদী ধর্ম ভিত্তিক সন্ত্রাসী গোষ্টি আছে তাদের ৯০ ভাগই আহলে
হাদিস মতবাদী বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহম্মদ শফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার
দুপুরে দুই দিনব্যাপী উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব
কথা বলেন তিনি।
তিনি
এ বিষয়ে আরো বলেন, ‘তাদের
একটা অংশ আমাদের কাফের বলে। তাদের বোঝানোর মতো ধর্মীয় জ্ঞান আমাদের নেই। এটার জন্য
বিশেষ টিম তৈরি করে তাদের যদি বোঝাতে পারি তাহলে উগ্রবাদী সন্ত্রাসীদের মতাদর্শ কিছুটা
কমবে।’
কমিশনার
শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের
ধারণা ছিল শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অসচ্ছ্বল পরিবারের ছেলেরাই উগ্র সন্ত্রাসবাদ
ছড়ায়। তবে এখন আমাদের ধারণা পরিবর্তন হয়েছে। সচ্ছল পরিবার বা উচ্চশিক্ষিত জেনারেল
পড়াশোনা থেকে আসা ছেলেরাই উগ্র সন্ত্রাসবাদে জড়িয়েছে।’
‘যদি আর একটি হলি আর্টিজান হত তাহলে আমাদের
সকল উন্নয়ন থমকে যেত। কেননা যারা উগ্র সন্ত্রাসবাদ চায়। তারা দেশের উন্নয়ন চায় না।’-যোগ করেন
তিনি।
উগ্র
সন্ত্রাসবাদ একটা বৈশ্বিক সমস্যা এমন মন্তব্য করে বৈশ্বিকভাবেই এই সমস্যা মোকাবেলা
করতে হবে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, ‘উগ্র সন্ত্রাসবাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে
আমরা আহলে হাদিস বলে চিনি। যেসমস্ত মুসলমান আহলে হাদিস বলে উগ্রবাদের দিকে ঝুঁকে যাচ্ছে; আমি মনে
করি তাদের মূল টার্গেট করে নজর দেওয়া উচিত।
যদি তা
না পারি তাহলে আমাদের সন্তানদের বুঝিয়ে শুনিয়ে বেশিদিন উগ্র সন্ত্রাসবাদ থেকে দূরে
রাখতে পারব না। কারণ তাদেরকে বুঝিয়ে ভালো রাস্তায় আনার মতো ম্যাকানিজম আমাদের নেই বললেই
চলে।’
শফিকুল
ইসলাম বলেন, আহলে হাদিস মতবাদিরা দেশে বড়ভাবে নেই জানিয়ে ‘দক্ষিণবঙ্গ
ও উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের সংগরিষ্ঠতা আছে। এদের বুঝিয়ে আমরা ভালো পথে আনতে পারব।
তাদেরকে বড় আলিম উলামা দিয়ে বোঝাতে হবে। আমরা চাই আমাদের যে আলেম সমাজ আছেন তারা যেন
আমাদের সঙ্গে কাজ করেন।’

0 facebook: