Thursday, December 12, 2019

ফরম পূরণে ভিকারুননিসার পৌনে তিন কোটি টাকার বাণিজ্য!


ডেস্ক নিউজ।। এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ অতিরিক্ত আদায়ে করছে ২ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা! ফরম পূরণে প্রতিষ্ঠানটিতে পরীক্ষার্থী প্রতি ফি নেয়া হচ্ছে ১৪ হাজার ৪০০ টাকা! সরকার ফরমপূরণে ১হাজার ৮৭০টাকা ফি নির্ধারণ করে দিলেও তা মানছেনা এ প্রতিষ্ঠানটিদৈনিক শিক্ষার অনুসন্ধানে এ তথ্য জানা গেছে

অভিভাবকদের জিম্মি করে ছাত্রী প্রতি অতিরিক্ত সাড়ে ১২ হাজার টাকার বেশি আদায় করছে প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্টরাএবছর ২হাজার ২২৫জন ছাত্রী ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিবেসে হিসেবে এইচএসসির ফরমপূরণে অতিরিক্ত ২ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা আদায় করছে প্রতিষ্ঠানটিযদিও কর্তৃপক্ষের দাবি, টিউশন ফি, মডেল টেস্ট ও ব্যবহারিকে ফি বাবাদ অতিরিক্ত ফি নেয়া হচ্ছেফরমপূরণে অতিরিক্ত ফি নেয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা

গত ১০ ডিসেম্বর ৬টি শাখার ছাত্রীদের টাকা জমা নেয়া হয়েছেআর ১২ ডিসেম্বর আরও ৫টি শাখার ছাত্রীদের টাকা জমা নেয়া হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে সূত্রযদিও, আগামীকাল ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠানিকভাবে ঢাকা বোর্ডে এইচএসসির ফরম পূরণ শুরু হবেএইচএসসির ফরমপূরণের ফি নিধারণ করা হয়েছে ১ হাজার ৮৭০টাকা

শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক, এইচএসসি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেয়া হবেএছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছেকেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪০০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্র প্রতি ২৫ টাকা দিতে হবেকিন্তু ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ এইচএসসির ফরম পূরণে নিচ্ছে ১৪ হাজার ৪০০টাকা

এক পরীক্ষার্থীর অভিভাবক দৈনিক শিক্ষাডটকমকে জানান, ফরম পূরণে বোর্ড ফি বাবদ নেয়া হচ্ছে ১হাজার ৪৭০ টাকাআর কেন্দ্র ফি হিসেবে নিচ্ছে ৪০০ টাকাআর এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত নেয়া হচ্ছে ১২ হাজার ৫৩০টাকা

প্রতিষ্ঠানের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, ২০২০ খ্রিষ্টাব্দের মার্চ থেকে জুন মাসের টিউশন ফি বাবদ ৮ হাজার ৪০০ টাকা নেয়া হচ্ছেআর বোর্ড ফি ও কেন্দ্র ফি বাবদ ১ হাজার ৮৭০ টাকা নেয়া হচ্ছেপিকনিকের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকাপ্রিপারেশন টেস্ট বা মডেল টেস্টের ফি বাবদ নেয়া হচ্ছে ২ হাজার ৫০০ টাকাসাথে বিজ্ঞান বিভাগের ব্যাবহারিক পরীক্ষার ফি বাবদ নেয়া হচ্ছে ৬৩০ টাকাএ হিসেবে মোট ১৪ হাজার ৪০০ টাকা ফি নেয়া হচ্ছে এইচএসসির ফরম পূরণে  তবে, ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের এইচএসসির ফরম পূরণে ২০০ থেকে ১০০ টাকা কম লাগছে ছাত্রীদের

অতিরিক্ত কোন ফি নেয়া হচ্ছেনাপ্রচলিতভাবে যে ফি নেয়া হয় তাই নেয়া হচ্ছে দাবি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদেরএবছর ২ হাজার ২২৫ জন ছাত্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিবে

এদিকে ফরম পূরণে অতিরিক্ত সাড়ে ১২ হাজার টাকা ফি নেয়ার ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিভাবকরাঅভিভাবক মোহাম্মদ আব্দুল মজিদ সুজন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতিষ্ঠানটি ছাত্রীদের জিম্মি করে টাকা আদায় করছেযা কোনভাবে মেনে নেয়া যায়নাতবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে এসব অবিচার সহ্য করতে হয়প্রতিষ্ঠানটি মডেল টেস্ট বাবদ ২ হাজার ৫০০টাকা নিচ্ছে, অথচ ছাত্রীকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলা শিক্ষকদের দায়িত্বপিকনিকের নামে নেয়া হচ্ছে ১ হাজার টাকাকেউ পিকনিকে না যেতে চাইলেও তাকে দিতে হচ্ছে এ টাকাআর ২০২০ খ্রিষ্টাব্দের মার্চ থেকে জুন মাস পর্যন্ত টিউশন ফি বাবদ প্রতি ছাত্রীর কাছ থেকে ৮ হাজারা ৪০০ টাকা নেয়া হচ্ছেযা কোনভাবেই কাম্য নয়কারণ মার্চ থেকে জুন মাস পর্যন্ত ছাত্রীরা ক্লাস করবেন নাএভাবে বছরের পর বছর প্রতিষ্ঠানটি অভিভাবকদের জিম্মি করে কয়েকশত কোটি টাকার ফান্ড তৈরি করেছেকিন্তু তা দেখার কেউ নেই


শেয়ার করুন

0 facebook: