Friday, December 13, 2019

বাবরি মসজিদের রায় পুনর্বিবেচনার সব কয়টি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের অযোধ্যার পবিত্র বাবরি মসজিদের জায়গা নিয়ে মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে করা ১৯টি মামলাই খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টসাধারণ রীতি অনুযায়ী খোলা আদালতে নয়, এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি এস এ বোবদের চেম্বারে

মামলাকারীদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড এবং নির্মোহি আখড়াএ ছাড়াও ৪০টি নাগরিক অধিকার সম্পর্কিত কর্মীও মামলা দায়ের করেন, যদিও তারা মূল মামলার অংশ ছিলেন নাসমস্ত মামলাকারী জোর দিয়ে জানিয়েছেন, তারা শান্তি বিঘ্নিত করতে চান নাতবে এও জানিয়েছেন যে, সমস্ত শান্তিই বিচারপ্রক্রিয়ার সহায়ক হওয়া উচিত

মুসলিম মামলাকারীরা বলেছেন, মামলার প্রতি শ্রদ্ধা রেখে তারা সবসময়েই শান্তি চান, তবে তারা সবসময়ই সহিংসতা ও অন্যায্যতার শিকার হনএই পুনর্বিবেচনার আবেদন তাদের বিচারের অভীষ্ট লক্ষেই বলেও জানিয়েছেন মুসলিম মামলাকারীরা

একটি মামলায় বলা হয়েছে, এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ধ্বংসের মারাত্মক অবৈধতাকে ক্ষমা করা হয়েছে, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা এবং মসজিদ ভাঙ্গাসহ আইনের শাসন ভঙ্গ করা এবং তা ধ্বংস করা হয়েছে

মামলার আবেদনে নির্মোহি আখড়া জানিয়েছে, তাদের ভূমিকা নিয়ে খোঁজখবর করছেন তারাট্রাস্টে আখড়ার পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধিরাখার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, ওই জায়গায় মন্দির নির্মাণের দেখভাল করবে ওই ট্রাস্ট

৯ নভেম্বর, অযোধ্যা মামলার রায় দেন তখনকার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চসেই রায়ে অযোধ্যার ২.৭৭ একর জমির সবটাই রামলালাকে দেয়ার নির্দেশ দেয়া হয়পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় উপযুক্ত, ভালো জায়গায় সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট তুলে ধরে সুপ্রিম কোর্টসেখানে বলা হয়, মসজিদ নির্মাণের আগে সেখানে কোনো নির্মাণ ছিল, তবে তা মন্দির কিনা, তার উল্লেখ নেই,০৪৫ পাতার নির্দেশে সুপ্রিম কোর্ট সহমত পোষণ করে যে, মসজিদের অধিকার থেকে অন্যায়ভাবে মুসলিমদের বঞ্চিত করা হয়েছিল। সূত্রঃ এনডিটিভি


শেয়ার করুন

0 facebook: