Saturday, December 14, 2019

তুরস্কে সাবেক প্রধানমন্ত্রী আহমেৎ দাউৎঅঊলুর নতুন দল ঘোষণা, ফায়দা কার!


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেৎ দাউৎঅঊলু নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। দেশটির বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) থেকে পদত্যাগের তিন মাস পরে গতকাল শুক্রবার তিনি নতুন দলের এই ঘোষণা দিলেন।

দাউৎঅঊলুর নতুন এই দলের নাম গেলেচেক পার্টি (ফিউচার পার্টি)। তিনি বলেন, ‘আমরা এই দলটির প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যত জনগণের ও ভবিষ্যত তুরস্কের জন্য।

দাউৎঅঊলু তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। গত সেপ্টেম্বরে তাঁর পদত্যাগ এরদোগান এবং একে পার্টি উভয়ের জন্যই ক্ষতিকর ছিল যদিও তারা তা অনেকটাই কাটিয়ে উঠেছে।

গত মার্চে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের পর থেকেই দলের ভেতরের কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিশেষ করে দেশটির বাণিজ্যিক ও বড় শহরগুলোতে তার প্রভাব সুস্পষ্ট ছিল। এর জের ধরেই সমালোচনা করেছিলেন আহমেদ দাউৎঅঊলু। যারা দলের সমালোচনা করেছিলেন তাদের বহিষ্কারের জন্য বলা হচ্ছিল দলের ভেতর থেকেই। কিন্তু বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন দাউৎঅঊলু। সূত্রঃ আল জাজিরা।


শেয়ার করুন

0 facebook: