Saturday, December 14, 2019

ব্রিটেনের সাধারণ নির্বাচনে উগ্র মুসলিম বিদ্বেষী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির জয়


আন্তর্জাতিক ডেস্ক।। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। নির্বাচনে জয়ী হতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬ টি আসন। ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পার করে ফেলেছে উগ্র মুসলিম বিদ্বেষী প্রধানমন্ত্রী বরিস জনসনের দলটি। ৬৫০টি আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল হাতে এসেছে। এর মধ্যে কনজারভেটিভ দল পেয়েছে ৩৩০টি আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৯৬ টি আসন।

১৯৮৭ সালের পর এটা কনজারভেটিভ দলের জন্য সবচেয়ে বড় জয় এবং ১৯৩৫ সালের পর লেবার দলের সবচেয়ে বড় পরাজয়। লেবার পার্টির নেতা জেরেমি করবিন আগামী নির্বাচনে দলের নেতৃত্বে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে তিনি এখনই পদত্যাগ করছেন না। আরো কিছু সময় দলের নেতৃত্বে থাকবেন আলোচনা চালিয়ে যাবার জন্য।

সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছে, নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায় সে বেশ খুশি। এই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনের মানুষের কাছে একটি পরিষ্কার প্রশ্ন ছিল। সেটি হচ্ছে, তারা ব্রেক্সিট চায় কিনা। তারা এটাও বুঝতে পেরেছে যে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ব্রেক্সিট হবে। ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে তা কেটে যাবে। ব্রেক্সিট হবে এবং এগিয়ে যাবে বলেও জোর দিয়েছে সে।


শেয়ার করুন

0 facebook: