Sunday, December 15, 2019

বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ জ্বলছে, নির্বিকার মোদী সরকার


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্যের নানা জায়গায় দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলছে। হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগণা এবং মালদাসহ বিভিন্ন জেলায় রেল আর সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

হাওড়ার সাঁকরাইলে এবং মুর্শিদাবাদের একাধিক রেল স্টেশনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। হাওড়ায় অন্তত পনেরোটি সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় আপ হওয়া ভিডিও ও লোকাল সূত্রে জানা গেছে, বিজেপির লোকেরাই মুসলিমদের পোষাক পরে ভিবিন্ন যায়গায় আগুন লাগাচ্ছে।

আবার, হাওড়া এবং মুর্শিদাবাদে বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখেন। মুর্শিদাবাদের বেলডাঙায় দমকলের একটি গাড়িতেও আগুন দেয়া হয়। মালদায় একটি রেল স্টেশনের কর্মীদের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতি হয় বলে জানা যাচ্ছে।

রেল লাইনের ওপর বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার ফলে বেশ কয়েকটি জায়গার সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতার রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রেল স্টেশন ও চলন্ত ট্রেনে ইটপাটকেল ছোঁড়ার জেরে দূরপাল্লার অনেক ট্রেন বাতিল করা হয়। বাতিল হয় শহরতলীর রেল চলাচলও।

একক নেতৃ্ত্বহীন 'স্বতঃস্ফূর্ত' প্রতিবাদ

উল্লেখযোগ্য বিষয় হলো এসব বিক্ষোভের নেতৃত্বে কোন একটি সংগঠন ছিল না। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিক্ষোভ হয়েছে স্বতঃস্ফূর্ত।

এইসব সহিংসতার পটভূমিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটি ভিডিও বার্তা শনিবার সকাল থেকেই স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে প্রচারিত হয়েছে, যেখানে সে রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

সে বলেছে, ভুল বোঝাবুঝি তৈরি করবেন না, উত্তেজনা বা আতঙ্ক ছড়াবেন না এবং সাম্প্রদায়িক উস্কানিতে পা দেবেন না। সে এটাও বলেছে যে সরকারি সম্পত্তি ধ্বংস করা হলে কাউকে ছাড়া হবে না।

এর আগে সে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ করার পরামর্শ দিলেও পশ্চিমবঙ্গের ক্ষুব্ধ জনগণ তা দৃশ্যত উপেক্ষা করেছে।


শেয়ার করুন

0 facebook: