![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। বহু বিতর্কের মধ্যে দিয়েই ক্যাব বিলকে আইনে পরিণত করেছে কেন্দ্রের মোদি সরকার।
এই আইন মানবেনা বলে প্রকাশ্যে জানিয়েছে যে কয়েকটি রাজ্য তার মধ্যে একটি হচ্ছে ছত্তিশগড়।
বিলটি আইন হওয়ার পরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানিয়ে দিয়েছেন, তিনি
তার রাজ্যে এই আইন কার্যকর করবেন না। তারপর ওই রাজ্যেরই স্বাস্থ্যমন্ত্রী ওই আইনের
বিরোধিতা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মোদি–শাহের সমালোচনা করে তাদের জিন্না ও সাভারকরের
সঙ্গে তুলনা করেন। এরপরেই তাকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেন বলে অভিযোগ বিজেপি
যুব মোর্চার নেতার বিরুদ্ধে।
সূত্রের
খবর, ছত্তিশগড়ের
স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও–র
ওই পোস্টের মন্তব্য করে বিজেপি যুবমোর্চার এক নেতা, রিশব বর্মা। সে লেখে, ‘একেবারেই
গান্ধী হওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, এখন সারাদেশে প্রচুর গডসে আছে। যারা কিনা
আপনার মতো গান্ধীদের সঠিক পথ দেখিয়ে দেবে।’ হুমকি পেয়েই ছত্তিশগড়ের অম্বিকাপুরের কোটওয়ালি
থানায় অভিযোগ দায়ের করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীর অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দিয়েছে
স্থানীয় পুলিশ।
সংবাদমাধ্যম
সূত্রে খবর, মন্ত্রীর
পোস্টের নিচে মন্তব্যটি সঙ্গে সঙ্গেই সরিয়ে দেয় অভিযুক্ত যুবনেতা। সিং দেও সংবাদমাধ্যমে
জানিয়েছেন, ‘আমি
ওই ছেলেটির সঙ্গে একবার দেখা করতে চাই। জানতে চাই কীভাবে এই হিংসাত্মক মানসিকতা তার
মধ্যে জন্ম নিচ্ছে।’
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত

0 facebook: