![]() |
স্টাফ
রিপোর্টার।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার
প্রকাশিত হয়েছে রাজাকারের তালিকা। এর মধ্যে বরিশালেই প্রায় ১ হাজার রাজাকারের নাম প্রকাশ
করা হয়েছে।
রাজাকারের
তালিকায় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নামগুলো হলো বরিশাল কোতয়ালী এলাকার পিয়ারি লাল
গাইন (সিরিয়াল-১০২), ভাটিখানা
এলাকার মন্টু চন্দ্র দাস (সিরিয়াল- ৯৯), কাটপট্টির জীতেন্দ্র নাথ দত্ত (সিরিয়াল-
৯৫), আগরপুর
রোডের মিহির লাল দত্ত (সিরিয়াল-৯৪),
ফকির বাড়ি রোডের দেবেন্দ্র বিজয় মুখার্জী (সিরিয়াল-৮৭), কাশিপুরের
জগদীশ চন্দ্র মুখার্জী (সিরিয়াল-৮৩), মল্লিক রোডের হরিপদ দে (সিরিয়াল-৮১), কাটপট্টি
রোডের অমৃত লাল ঘোষ (সিরিয়াল-৭৬),
কোতয়ালী থানা এলাকার নরেন্দ্র নাথ মজুমদার (সিরিয়াল-৮০), গোড়াচাঁদ
দাস রোড এলাকার শিশির কুমার মুখার্জী (সিরিয়াল-৬১), শ্রীনাথ চ্যাটার্জী লেনের তপন কুমার চক্রবর্তী
(সিরিয়াল-৬৩), গৌরনদীর
উপজেলার ডিএন মণ্ডল (সিরিয়াল-৬৫),
বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের কালীপদ ব্যানার্জী (সিরিয়াল-৫৩), ঊষা রানী
চক্রবর্তী (সিরিয়াল-৪৫),
নাজির মহল্লা এলাকার রানা ঘোষ (সিরিয়াল-৩৮), ঝাউতলা
এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (৩৫), মধু সূদন
মিস্ত্রি (সিরিয়াল-৩৪),
বাবুগঞ্জের অরুণ মিস্ত্রি (সিরিয়াল-২৪), বাবুগঞ্জের
বিমল কৃষ্ণ পাল (সিরিয়াল-২৬),
উজিরপুরের আভা রাণী দাস (সিরিয়াল-২৭), উপেন্দ্র
নাথ বসু (সিরিয়াল-২৮), পারুল
বালা কর্মকার (সিরিয়াল-৩৩),
খয়রাবাদ এলাকার রাধান্তা দাস (সিরিয়াল-১১), বাকেরগঞ্জ
এলাকার হরে কৃষ্ণ পাল (সিরিয়াল-১০) এবং সুকুমার চন্দ্র সাহা (সিরিয়াল-০৯)।
এদিকে
এই তালিকার মিহির লাল দত্ত ও তপন কুমার চক্রবর্তী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করা হচ্ছে এবং তার
মা ঊষা রানী চক্রবর্তীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
মুক্তিযুদ্ধের চেতনা

0 facebook: