Tuesday, December 17, 2019

মুজিব বর্ষ উপলক্ষ্যে ২০০ টাকার নোট বাজারে আসছে শিগ্রই


স্টাফ রিপোর্ট।। বাজারে আসছে ২০০ টাকার নতুন নোট। নতুন বছরের মার্চে এই নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

রোববার তিনি গণমাধ্যমকে বলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতই ২০০ টাকার নোট ছাড়া হবে।

প্রথম বছরে স্মারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট থাকবে বাজারে। দ্বিতীয় বছর থেকে বাজারে স্মারক নোট ছাড়া হবে না, নিয়মিত নোট থাকবে।

প্রাথমিকভাবে ২০০ টাকার নোটের উপর মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ নোটকথাটি লেখা থাকবে। তবে ২০২১ সালের পর যে নোটগুলো ছাড়া হবে তাতে আর তা আর লেখা থাকবে না।

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষঘোষণা করেছে সরকার।


শেয়ার করুন

0 facebook: