Wednesday, December 18, 2019

নারায়ণগঞ্জে বিতর্কিত জামাতি বক্তা আজহারীর আগমন নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি


হাসান বিন মুমিন।। নারায়ণগঞ্জের বন্দরে বিতর্কিত জামাতি বক্তা মিজানুর রহমান আজহারীর আগমন ঠেকাতে ও সেই ভ্রান্ত আক্বিদার অনুসারীদের ওয়াজ মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।

মঙ্গলবার বন্দর এলাকার মুসলমানদের পক্ষে মাওলানা গাজী মুহম্মদ তামিম বিল্লাহ আল কাদরী স্মারকলিপি পেশ করেন।

ইউটিউব ও পূর্বের বিভিন্ন মাহফিলে ইসলামী বিষয়াবলীর অপব্যাখ্যা প্রদান ও আল্লাহ পাক, রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ব্যপারে কটূক্তিমূলক ভাষা ব্যবহার এবং স্বাধীনতাবিরোধী সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় মিজানুর রহমান আজহারীকে বন্দরে আগমন নিষিদ্ধের দাবি জানিয়ে বন্দর থানাসহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়।

মাওলানা তামিম বিল্লাহ বলেন, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর বিতর্কিত জামাতি বক্তা মিজানুর রহমান আজহারী বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় ওয়াজ মাহফিলে আসার কথা রয়েছে। সে ইতিপূর্বে আল্লাহ পাক, রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ব্যপারে কটূক্তিমূলক ভাষা ব্যবহার এবং সরকারবিরোধী বক্তব্যসহ সাঈদীর পক্ষে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও কক্সবাজার জেলায় সরকারিভাবে নিষিদ্ধ হয়েছে।

তিনি বলেন, শান্তিপ্রিয় এলাকাবাসী ও স্বাধীনতার পক্ষের জনগণ উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী বক্তা মিজানুর রহমান আজহারীকে উক্ত মাহফিলে নিষিদ্ধ করতে প্রশাসনের কাছে আবেদন করেছেন।

বিভিন্ন মাহফিলে ইসলামী বিষয়াবলীর অপব্যাখ্যা প্রদান ও আল্লাহ পাক, রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ব্যপারে কটূক্তিমূলক ভাষা ব্যবহারের কিছু ভিডিও নিম্নে তুলে ধরা হলোঃ

১) আল্লাহ হালায় কুরআন পাঠাইছে নবীর ঘাড়ে। নবী হালায় বয়ান দিছে সাহাবাগোর মাঝে। আমরা হালায় বয়ান দিয়া যাইতাছি হালায়। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/34QSCNN)

২) বিশ্বনবীর মাক্কী ইনিংসের খেলার নিয়ম ছিল ঠেক দিয়ে খেলতেন। ক্রিকেটে বলে উইকেট বাঁচায়ে খেলতে হবে তোমায়। উইকেট যাতে পড়ে না যায়। বিশ্বনবী ঠেকায়ে ঠেকায়ে খেলছেন আর চার-ছক্কা মারছেন সব মাদানি ইনিংসে। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2RfG2Ui)

৩) মদ খাওয়ার পরে উমরের ছেলে আবু শাহামা টাল হয়া গেছিল। উমর ফারুকরে কয়, আবে হালায় আব্বা তুমি কেমন আছো? তোমারেতো হালায় আমি চিনবার পারছিনা। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/34QSCNN)

৪) খাদিজা ছিল বুড়ি, তালাক প্রাপ্তা, প্রৌঢ়া, ইনটেক্ট না, ভার্জিন না, ৪০ বছরের বিধবা মহিলা। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2DLGEcj)

৫) নবীজী মূর্খ ছিলেন, তাঁর অক্ষরজ্ঞান ছিল না। তিনি ছিলেন নিরক্ষর। আল্লাহ তাকে অক্ষরজ্ঞানের শিক্ষা দেয়নি। তিনি আলিফ, বা, তা, ছা ছিনতেন না, , , , , ৫ কিভাবে লিখে তা জানতেন না। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2PgUZmr)

৬) হযরত আলী মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়ায়ে সূরাহ ভুল পড়েছিল। হযরত উমর ছিলো মদুড়িদের রাজা। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2Lp55Ar)

এছাড়াও এদিকে মিজানুর রহমান আজহারি নিজেকে ফিরাউনের ভাতিজা বলেও দাবী করেছে। ফিরাউন নাকি তার চাচা। (http://bit.ly/2rWUGFa)


শেয়ার করুন

2 comments:

  1. তোদের জন্মদাতার নাম ঠিক নাইরে। কতত বড় দালাল হলে এমন আবেদন করতে পারে। বেয়াকুবের দল, জাহেলের দল সব।

    ReplyDelete
  2. কি আর বলবো...কেননা আমাদের দলা দলি দেখে কাফেররা হাসে।আল্লাহ সকলকে সঠিক ইসলামের বুঝ দান করুক।

    ReplyDelete