![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে অন্তত দুই ভারতীয় জাওয়ান নিহত হয়েছে। কাশ্মীরের
রাজৌরিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক জাওয়ান নিহত
হয়। অন্যদিকে বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে অপর এক ভারতীয় জাওয়ান নিহত হন।
ভারতের
এক জাওয়ান মুখপাত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার
গুরেজ সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। এতে তাদের এক জাওয়ান নিহন
হয়।
সংবাদ
সংস্থা পিটিআই’কে
এক সেনা কর্মকর্তা বলে,
ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তানের অনুপ্রবেশকারীদের মধ্যে গোলাগুলির
সময় এক সেনা নিহত হয়।
গত ৫
আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি শাসিত মোদি সরকার। এরপর থেকে ভারত
পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেইসঙ্গে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির সেনাদের
মধ্যে সংঘর্ষ লেগেই আছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
কাশ্মীর
ভারত

0 facebook: