![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে কোনো
ধরনের সহিংসতা চালালে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী
সুরেশ অঙ্গদি।
মুর্শিদাবাদের
রেল স্টেশনে আগুন দেয়ার পর মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী সতর্কবার্তা দিয়ে এ কথা বলে।
খবর এনডিটিভির।
সে বলেছে, আমি জেলা
প্রশাসন এবং রেলের কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে, তাদের
দেখামাত্র গুলি করতে হবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি।
দেশজুড়ে
নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের মধ্যেই এই উদ্ভট বিতর্কিত মন্তব্য করেছে দেশটির কেন্দ্রীয়
মন্ত্রী।
সে আরো
বলেছে, যেখানে
পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে
এই ধরনের কাজকে বরদাশত করা হবে না।
রেলমন্ত্রী
বলেছে, রেলের
পরিকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতার জন্য প্রায় ১৩ লাখ মানুষ দিনরাত কাজ করছে। অথচ বিরোধীদের
মদদে কিছু সমাজবিরোধী দেশে এই ধরনের সমস্যা তৈরি করছে। বল্লবভাই প্যাটেলের মতোই বিক্ষোভকারীদের
বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানায় সে।
সে দাবি
করে, যেখানে
মুসলিমসহ প্রকৃত নাগরিকদের কোনো বিপদ নেই, সেখানে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে
মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলো।
সে বলেছে, আমরা
শুধু বাংলাদেশ, পাকিস্তান
ও আফগানিস্তানের শরণার্থীদের ভারতে থাকার অধিকার দিচ্ছি, স্থানীয়
সংখ্যালঘুদের কোনো ক্ষতি হবে না। তবে এলাকার কিছু মানুষ অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা
করছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত

0 facebook: