![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। আগামী চার মাসের মধ্যেই অযোধ্যায় শহীদ বাবরী মসজিদের স্থানে রাম মন্দির তৈরি
হবে বলে ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার
ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী এই নেতা। সেখানে সে চার
মাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দির তৈরির ঘোষণা দেয়।
বিজেপির
নির্বাচনী প্রচারের সবচেয়ে বড়ো অস্ত্র রামমন্দির ইস্যু। ঝাড়খণ্ডেও এই অস্ত্রই ব্যবহার
করেছে অমিত শাহ।
অমিত
শাহ বলেছে, সুপ্রিম
কোর্ট অযোধ্যা নিয়ে রায় দিয়ে দিয়েছে। একশ বছর ধরে সব ভারতীয় চেয়েছিল, অযোধ্যায়
যেখানে রামের জন্ম হয়েছিল,
সেখানে রামমন্দির হোক। কংগ্রেসের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বিরোধিতা
করেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, চার মাসের মধ্যে অযোধ্যায় আকাশচুম্বী রামের
মন্দির তৈরি হবেই।
গত ৯
নভেম্বর অযোধ্যা মামলায় রায় দেন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। রায়ে শহীদ বাবরী
মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের আদেশ দেয়া হয়।
উল্লেখ্য, ১৯৯২
সালের ৬ ডিসেম্বর ভারতে বর্তমান ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির শীর্ষ নেতাদের
উপস্থিতিতে বিভিন্ন হিন্দু সংগঠনের সন্ত্রাসীরা অযোধ্যার বাবরী মসজিদ ভেঙে গুঁড়িয়ে
দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের নানা প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গায় তিন হাজারেরও
বেশি মুসলমানকে শহীদ করা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
মুসলিম নির্যাতন

0 facebook: