![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। মার্কিন সিনেটে পাস হওয়া ‘আর্মেনিয়া
গণহত্যা’ বিলে
সই করছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র
দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার
মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে তুরস্কের বিরুদ্ধে একটি বিল পাস করা হয়েছিল যাতে বলা
হয়- “১৯১৫
সালে তৎকালীন অটোমান সাম্রাজ্যের তুর্কি সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালায়।” বিলটি
মার্কিন প্রশাসন কিংবা তুরস্ক মানতে বাধ্য নয়। বিলটি পাসের পর এতে সই করার জন্য প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর কথা।
কিন্তু
বিল পাসের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়ে সোমবার বলেছেন, এ বিলে
যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করে তাহলে তুরস্ক পাল্টা ব্যবস্থা নেবে এবং আমেরিকার
আদিবাসীদের ওপর যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও গণহত্যা বলে স্বীকৃতি দেবে আঙ্কারা। এছাড়াও
তুরস্কে অবস্থিত পরমাণু অস্ত্র রাখা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন
তিনি। এর আগে গত অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে আর্মেনিয়া গণহত্যা বিষয়ক
বিলটি প্রথমবারের মতো পাস করা হয়।
গতকাল
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র মর্গান অর্তেগাস বলেছেন, আর্মেনিয়া
হত্যাকাণ্ড ইস্যুতে আমেরিকার অবস্থানে কোনো পরিবর্তন আসে নি। এপ্রিল মাসে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছিল তাই এখনো বহাল আছে।-পার্স টুডে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
আমেরিকা

0 facebook: