![]() |
গত বুধবার
পর্যন্ত আজহারীর আগমন নিয়ে উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে পুলিশ প্রশাসন
আজহারীর আগমনে নিষেধাজ্ঞা জানায়। তবে বৃহস্পতিবার বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুহম্মদ রফিকুল ইসলাম জানান,
শর্তসাপেক্ষে মিজানুর রহমান আজহারীকে বন্দরে ওয়াজ করার অনুমতি দেওয়া
হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সবরকমের প্রস্তুতি রয়েছে পুলিশের।
ওসি বলেন, ওয়াজে
কোন ধরণের বিতর্কিত কিংবা উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না এমন শর্তসাপেক্ষে তাকে
আসার অনুমতি দেয়া হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোন অবস্থা যাতে তৈরি না হয় সেজন্য
প্রস্তুত রয়েছে পুলিশ। ওয়াজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে
ওয়াজ মাহফিলের আয়োজকরা জানান,
গতকালও মাওলানা মিজানুর রহমান আজহারীর আগমন নিয়ে ধোয়াশা থাকলেও
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের সুপারিশে প্রশাসন তার আগমনে অনুমতি দিয়েছে।
আজহারীর আগমনে নিশ্চিত হওয়ায় এলাকায় ব্যপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রসঙ্গত, সমালোচিত
ওহাবী মতাদর্শী এই ওয়াজীর আগমন নিয়ে আহলে সুন্নত জামায়াতের অনুসারীরা বিরোধীতা করেন।
আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতা মাওলানা তামিম বিল্লাহর নেতৃত্বে গত মঙ্গলবার মিজানুর
রহমান আজহারীর বিরুদ্ধে বন্দরে ঝাড়ু মিছিল করেন তারা।
খবর বিভাগঃ
ইহুদীদের চক্রান্ত
উগ্রবাদী সন্ত্রাসী
ধর্ম

0 facebook: