Friday, December 20, 2019

হিন্দুত্ববাদীদের আক্রমনের কারনে হাত কেটে ফেলতে হলো আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের


আন্তর্জাতিক ডেস্ক।। হিন্দুত্ববাদী সন্ত্রাসী পুলিশের কাঁদানে গ্যাসের শেলে আহত আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের ডান হাত কেটে বাদ দিতে হয়েছে। আইনজীবী ফওয়াজ শাহিন এ কথা জানিয়েছেন। ওই আইনজীবী আরো জানিয়েছেন, বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। কিন্তু ধরপাকড়ের ভয়ে পরিচয় জানাতে চান না তারা।

গত রবিবার বিক্ষোভের সময় যে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী ছিলেন। তাদের ছেড়ে দেওয়ার দাবিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালির সামনে বিক্ষোভ দেখান ৫ হাজার মানুষ।

সোমবার সকাল থেকেই হোস্টেল খালি করতে শুরু করেছিলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আবাসিক ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে সাড়ে নয় হাজার শিক্ষার্থী হোস্টেল ছেড়ে চলে গেছেন।


শেয়ার করুন

0 facebook: