Saturday, December 21, 2019

সিরীয় শরণার্থীদের জন্য ৪০ বিলিয়নের বেশি খরচ করেছিঃ এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক।। যুদ্ধ-বিধ্বস্ত দেশ সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের পেছনে ৪০ বিলিয়নের বেশি অর্থ খরচ করেছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, আমরা সিরিয়ান শরণার্থীদের জন্য ৪০ বিলিয়নের বেশি অর্থ খরচ করেছি। জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত হাইকমিশনার ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কথা রাখেনি।

বৃহস্পতিবার কুয়ালালাপুর সামিটে এ কথা জানান তিনি। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম হুরিয়াৎ।

এরদোগান বলেন, এখন নতুনভাবে ৫০ হাজার মানুষ ইদলিব থেকে পালিয়ে আমাদের দেশে এসেছে। আমরা ইতিমধ্যে ৪০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছি। এরমধ্যেই অতিরিক্ত ৫০ হাজার মানুষ এসেছে। সম্ভবত এর সংখ্যা আরও বাড়তে পারে।

কুয়ালালামপুর সামিটে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহম্মদ, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এক বৈঠকে এরদোগান মুসলিম বিশ্বের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

এরদোগান এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, সিরিয়ার শরণার্থীদের সমর্থন ও তাদের দেখাশোনা করছে তুরস্ক।


শেয়ার করুন

0 facebook: