Sunday, December 22, 2019

ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করলেন মাহাথির, বল্লেন আমরাও শুরু করলে কেমন হবে!


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ। এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুর সামিট-২০১৯ এ দেয়া এক ভাষণে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন মাহাথির।

মাহাথির বলেন, এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ-সংঘাতে নির্বিচারে মুসলমানেরা মারা যাচ্ছে। কোনো সমস্যা ছাড়াই যখন সবাই নাগরিক হিসেবে ৭০ বছর ধরে আছে, বসবাস করছে সেখানে এখন কেন এই আইনের প্রয়োজন পড়লো?

২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব অমুসলিম ধর্মীয় নিপীড়নেরশিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে। এ আইনের মাধ্যমে নরেন্দ্র মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

মাহাথির বলেন, আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরাও যদি এমনটা করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।

ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ-সংঘাতে গত দুদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২২ জন নিহত হয়েছেন।

নাগরিকত্ব সংশোধনী আইনকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে জাতিসংঘ। অপরদিকে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


শেয়ার করুন

0 facebook: