![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। মার্কিন ডলারের পরিবর্তে এক অভিন্ন বা স্থানীয় মুদ্রা ব্যবহারে তেহরানের প্রস্তাবে
একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ।
বৃহস্পতিবার
(১৯ ডিসেম্বর) কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই প্রস্তাব
দেওয়ার পর সাংবাদিকদের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাহাথির।
ইরানের
বার্তাসংস্থা ইরনা জানিয়েছে,
কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর
অভিন্ন ডিজিটাল বাজার গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই
প্রস্তাবের জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেন, আমরা
প্রথমবারের মতো মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়ে ইরান ও তুরস্কের
প্রস্তাব শুনেছি। এক্ষেত্রে আমরা অভিন্ন বা নিজস্ব মুদ্রা ব্যবহার করতে পারি। মার্কিন
নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা যখন এই মুদ্রা ব্যবহার করি তখন মনে হয়, এটা (নিষেধাজ্ঞা)
আমাদের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি
বলেন, মার্কিন
নিষেধাজ্ঞার শিকার দেশগুলো ডলার ব্যবহার করলে নিজেদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে; তাই আমরা
এক্ষেত্রে নিজস্ব মুদ্রা বা অভিন্ন মুদ্রা ব্যবহার করতে পারি।
গত বৃহস্পতিবার
মালয়েশিয়ার রাজধানীতে ‘কুয়ালালামপুর
শীর্ষ সম্মেলন-২০১৯’ শুরু
হয়েছে। চার দিনের এ সম্মেলনে ইরান,
তুরস্ক ও কাতারের শীর্ষ নেতৃবৃন্দসহ মুসলিম বিশ্বের নেতারা এতে
যোগ দেন। তবে সৌদির অর্থনৈতিক চাপে বাধ্য হয়ে যোগ দিতে পারেনি পাকিস্থান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইরান
মালয়েশিয়া

0 facebook: