![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। নৌ পরিবহন মন্ত্রণালয়ের দাবী অনুসারে ঢাকার চারপাশের নদী তীর দখল করে নির্মিত
মসজিদ, মন্দির
ও শিক্ষা প্রতিষ্ঠান উচ্ছেদ নয় বরং সমন্বয় করে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে নৌ
প্রতিমন্ত্রী। এরই মধ্যে ১১৩টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে বলেও জানায় সে।
মঙ্গলবার
(১০ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিএ ভবনে নদী তীরে থাকা মসজিদ, মন্দির
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা জানায়। এদিকে সরকারি নির্দেশনা মানতে
হলে আর্থিক বরাদ্দ লাগবে বলে জানিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিমন্ত্রী
বলছে ঢাকার চারপাশের নদী দখল করতে অবৈধ দখলদাররা ঢাল হিসেবে ব্যবহার করেছে বিভিন্ন
ধর্মীয় প্রতিষ্ঠান। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে
দেয়া হলেও বিভিন্ন দিক বিবেচনায় মসজিদ, মন্দির, মাদ্রাসা উচ্ছেদ করেনি বিআইডব্লিউটিএ।
সম্প্রতি
এসব প্রতিষ্ঠানের তালিকা করে নৌ মন্ত্রণালয়। তাতে দেখা যায়, নদী দখল
করে ঢাকার চারপাশে ৭৭টি মসজিদ-মাদ্রাসা, ১৪টি স্কুল-কলেজ ও ১৩টি মন্দির নির্মাণ করা
হয়েছে। এসব অবৈধ স্থাপনা সরিয়ে কিভাবে নদীর জায়গা ফিরিয়ে দেয়া যায়, সে বিষয়ে
সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ওই ১১৩টি প্রতিষ্ঠানের সভাপতি, ইমাম
ও পুরোহিতদের নিয়ে আলোচনায় বসে মন্ত্রণালয়।
নৌ পরিবহন
মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ বলেছে, অসৎ চিন্তা থেকে এই স্থাপনাগুলো করা হয়েছে।
এটা আল্লার বন্দেগির জন্য না। এখানে বাড়িঘর রক্ষার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার
করা হয়েছে।
তবে নৌ
প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছে যে,
কোন মসজিদ-মন্দির ভাঙা হবে না। তবে আলোচনার মাধ্যমে দ্রুত স্থানান্তর
করা হবে।
নৌ প্রতিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী বলে,
বিআইডব্লিউটিএ,
নৌ পরিবহন মন্ত্রণালয়, সরকারও এটা ভাঙতে পারবে না। এখানে আমাদের
সবার পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের যে মসজিদগুলো আছে, আমরা
সেগুলো ভেঙে ফেলতে চাই না। আর আমরা তা কখনো ভাঙবো না। মসজিদগুলো এমন ভাবে সংযুক্ত করতে
চাই। যেটা দেখলে মানুষের মন ভরে যাবে।
তবে মসজিদ, মন্দির
স্থানান্তর ও নতুন করে নির্মাণে বরাদ্দের দাবি জানান ধর্মীয় স্থাপনা কর্তৃপক্ষ।
একজন
বলেন, সরকার
৫শ উপজেলায় সরকারি ভাবে মসজিদ করে দিবে। আমি মাননীয় মন্ত্রী মহাদয়ের কাছে নিবেদন করে
বলছি, যদি
ছোট করেও হয় তাহলেও আমাদের এই মসজিদগুলো করে দেন। এ বিষয়ে
আরো কয়েক ধাপে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় নৌ প্রতিমন্ত্রী।
খবর বিভাগঃ
ইসলাম
জাতীয়
ধর্মীয় বিদ্বেষ

0 facebook: