Monday, December 23, 2019

তুরস্কে আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় বাংলাদেশি ছাত্রের স্বর্ণপদক অর্জন


স্টাফ রিপোর্টার।। তুরস্কের আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি বিষয়ের ছাত্র হাফেজ মুগনিউল হাসান দেশটির একটি আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন।

ফাইনাল রাউন্ডে ছয়টি দেশের প্রতিনিধির মধ্যে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) গ্র্যান্ড ফিনালে প্রথম স্থান অর্জন করেন মুগনিউল হাসান।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং তৃতীয় স্থান লাভ করেন মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল। তার হাতে পুরস্কার তুলে দেন আইএইচএইচ এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।

উল্লেখ্য, হাফেজ মুগনিউল হাসান বাংলাদেশে তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়ন শেষে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান।

আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসনর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ক্বিরাত প্রতিযোগিতায় প্রায় ত্রিশটি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


শেয়ার করুন

0 facebook: