![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ভারতে মুসলিম বিরোধী কথিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে
হুমকি দিয়েছে ভারতের হিন্দুত্ববাদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার
(২২ ডিসেম্বর) দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দায়ে দেওয়া বক্তব্যে সে দাবি করে, সদ্য
পাস হওয়া নাগরিকত্ব আইন নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল।
বিতর্কিত
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যখন উত্তাল ভারত, তখন রোববার দুপুরে দিল্লির ঐতিহাসিক রামলীলা
ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নেয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসময়
সে দাবি করে, কিছু
ক্ষেত্রে দ্বিধাবিভক্ত থাকলেও সাধারণ ভারতীয়দের ঐক্য আরো শক্তিশালী হয়েছে।
এদিকে
গত তিন দিনে বিক্ষোভে উত্তর প্রদেশে ১৬ জনসহ পুরো ভারতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে
দাঁড়িয়েছে। এছাড়াও প্রায় পাঁচ হাজার প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত

0 facebook: