Monday, December 23, 2019

এনআরসি’র বিরুদ্ধে ভারত সরকারকে সতর্ক করল আন্তর্জাতিক উলামা সংস্থা আইইউএমএস


আন্তর্জাতিক ডেস্ক।। ভারত সরকারের প্রণয়ন করা মুসলিম বিরোধী বিল এনআরসির বিরুদ্ধে ভারত সরকারকে সতর্ক করল আন্তর্জাতিক উলামা সংস্থা International Union for Muslim Scholars। ভারতের এই বিলটি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াবে বলে জানিয়েছেন তাঁরা। ভারত সরকারকে বিলটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এই বিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে IUMS সমগ্র মুসলিম বিশ্ব ও রাষ্ট্র সংঘকে আহ্বান জানিয়েছেন।

উল্যেখ্য IUMS বা আল ইত্তিহাদ উল আলামী লিউলামায়িল মুসলিমীন হল আন্তর্জাতিক উলামা সংস্থা যেটি কাতারের দোহাতে অবস্থিত। বিখ্যাত কাতারী আলেম ও ইখওয়ান উল মুসলিমীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শাইখ ডক্টর ইউসুফ আল কারযাভী এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।


শেয়ার করুন

0 facebook: