![]() |
আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি সাংবাদিক জামাল
খাশোগজিকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে
সৌদি আরবের একটি আদালত। সৌদি পাবলিক প্রসিকিউটরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা
সংস্থা রয়টার্স।
সোমবার সৌদি পাবলিক
প্রসিকিউটর শালান আল-শালান এই মামলার প্রাথমিক রায় পাঠ করে শুনান। তিনি বলেন, সৌদি রাজপরিবারের প্রাক্তন পরামর্শদাতা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে
তদন্ত করা হলেও তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাকে মুক্তি
দেওয়া হচ্ছে।
২০১৮ সালের ২ অক্টোবর
বিয়ে সংক্রান্ত কাগজ আনতে তুরস্কস্থ সৌদি কনসুলেটে যান খাশোগজি। এরপর থেকেই তিনি
নিখোঁজ ছিলেন। তখন থেকেই তুরস্ক
অভিযোগ করে আসছে জামালকে হত্যা করা হয়েছে। ঐ ঘটনার পর থেকে তুরস্কের পাশাপাশি আন্তর্জাতিক শক্তিগুলোও
দাবি করছিল, সৌদি কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা
হয়েছে।
প্রথমদিকে অস্বীকার
করে নানা রকম কথা বললেও অবশেষে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগজি কে হত্যা করার বিষয়টি
স্বীকার করে সৌদি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য

0 facebook: