![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। কাশ্মীরের শ্রীনগরে রামপোরা এলাকার কুমারওয়ারিতে ঝিলম নদীর ওপর একটি ব্রিজ
তৈরির ওজুহাতে ভাঙ্গা হচ্ছে ৪০ বছরের পুরনো একটি মসজিদ। তবে হিন্দুত্ববাদী প্রশাসনের
দাবী নগরীর বাসিন্দাদের মতামত নিয়েই কাজটিক করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় নিউজ পোর্টালগুলী।
খবরে
বলা হয়েছে, শ্রীনগরের
বাসিন্দারা দীর্ঘদিন ধরেই রামপোরা এলাকার কুমারওয়ারিতে ঝিলম নদীর ওপর একটি ব্রিজ তৈরির
দাবি জানিয়ে আসছেন। কিন্তু,
ব্রিজটি তৈরির পথে অন্যতম বড় বাধা ছিল ওই এলাকায় থাকা ৪০ বছরের
পুরনো একটি মসজিদ। তাই প্রশাসন বা স্থানীয়রা চাইলেও কিছু মানুষ মসজিদ ভাঙতে অনুমতি
দিচ্ছিল না। তবে গত ৫ আগস্ট সংসদে ৩৭০ ও ৩৫(এ) ধারা প্রত্যাহার হতেই পরিস্থিতি বদলে
যায়। ফের ওই এলাকার সাধারাণ মানুষদের সঙ্গে আলোচনা শুরু করেন শ্রীনগর জেলা উন্নয়ন কর্মকর্তা
সাহিদ ইকবাল চৌধুরি।
এরপরই
একজোট হয়ে ধর্মাচরণের থেকে এলাকার উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে মসজিদ ভাঙতে রাজি হয়ে
যান এলাকার একদল মানুষ। গত শুক্রবার এই বিষয়ে লিখিত চুক্তিতে সই করে ওই মসজিদের পরিচালন
সমিতি ও শ্রীনগর জেলা উন্নয়ন দপ্তর। আর তার ২৪ ঘণ্টার মধ্যে শুরু হয় মসজিদ ভাঙার কাজ।
ব্রিজ তৈরির কাজ শেষ হলেই একটু দূরে সরকারি খরচে মসজিদ বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে
প্রশাসন।
এ বিষয়ে
শ্রীনগরের জেলা উন্নয়ন কর্মকর্তা সাহিদ ইকবাল চৌধুরি বলেন, ২০০২
সালে এই ব্রিজ তৈরির বিষয়টি চূড়ান্ত হলেও কাজ আটকে ছিল। কোনওভাবেই মসজিদ ভেঙে ব্রিজ
তৈরি করা যাচ্ছিল না। কিন্তু,
বর্তমানে সবাই সমস্যার কথা বুঝতে পেরে একজোট হয়েছেন। ফলে আর কোনও
বাধাই রইল না। অবশ্য শুধু মসজিদই নয়, এই ব্রিজ তৈরির জন্য একটি দমকলের অফিস ও
বেশ কয়েকটি বাড়িও ভাঙতে হবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
কাশ্মীর
ভারত
মুসলিম নির্যাতন

0 facebook: