Tuesday, December 24, 2019

মক্কায় রামমন্দির গড়ার দাবিকারী ভারতীয় উগ্র হিন্দু লেবার, বিন সালমানকে কটুক্তি করায় গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে নিয়ে বিরূপ মন্তব্যের দায়ে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সেখানে কর্মরত ভারতীয় এক উগ্র হিন্দুত্ববাদী লেবার-কে গ্রেপ্তার করেছে। ওই শ্রমিকের নাম হরিশ বাঙ্গেরা। ১৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও সে পবিত্র নগরী মক্কা শরীফে রাম মন্দির গড়ার ঘোষণা ও দেশটিকে নিয়েও বিরূপ মন্তব্য করে।

 

হরিশ বাঙ্গেরা সৌদি আরবের একটি গলফ কার্টুন কারখানায় এসি মিস্ত্রি হিসেবে কাজ করতো। এ ঘটনার পরপরই তাকে ওই কারখানা থেকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। সে ভারতের কর্ণাটক রাজ্যের কুন্দপুরের বাসিন্দা।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর হরিশ বাঙ্গেরা তার ফেসবুক একাউন্টে পবিত্র মক্কা শরীফের একটি ছবি দিয়ে লিখেছে, আমার সকল হিন্দু বন্ধুরা, পরবর্তী রাম মন্দির হবে মক্কায়। জয় শ্রী রাম। মোদি আমাদের সঙ্গে আছে। এরপর তার এ পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।

এছাড়া সৌদি আরবের প্রিন্সকে নিয়ে তার আইডি থেকে ২১ ডিসেম্বর আরেকটি স্ট্যাটাস দেয়া হয়। সৌদি আরবের প্রিন্সের ছবি দিয়ে সেই স্ট্যটাসে লেখা হয়, This dog is from Congress pray. Saudi Arabia king dog.

এদিকে, বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নজরে আসলে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হরিশ বাঙ্গেরার স্ত্রী সুমনা ভারতীয় পুলিশের কাছে দাবি করেছেন, তার স্বামীর আইডিটি হ্যাক হয়েছে। পরে দুর্বৃত্তরা এ ধরণের বিরূপ মন্তব্য করেছেন। এ ঘটনায় হরিশ বাঙ্গেরার স্ত্রী সুমনা ২১ ডিসেম্বর স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছেন বলে জানা গেছে।


শেয়ার করুন

0 facebook: