Wednesday, December 25, 2019

ভারতের মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওআইসি


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের বিতর্কিত মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

রবিবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির সাধারণ পরিষদের এক অধিবেশনে এ ব্যাপারে উদ্বেগ জানানো হয়।

ওআইসির এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরীতে ভারতের এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।ভারতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওআইসি। অবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করা ও তাদের পবিত্র স্থানগুলো সংরক্ষণ করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিত করতে এই আইন করে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হওয়া বিলটি শুরু থেকেই মুসলিমবিরোধীআখ্যা পেয়েছে।


শেয়ার করুন

0 facebook: