![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ভারতজুড়ে কমছে উগ্র হিন্দুত্ববাদী
ক্ষমতাসীন বিজেপির আধিপত্য। হাতছাড়া হয়ে যাচ্ছে দেশটির একের পর এক রাজ্য। ২০১৭ সালে
ভারতের ৭১ শতাংশ ছিল বিজেপির দখলে। দু’বছর পরে এবার ঝাড়খণ্ড হাতছাড়া হতেই তা কমে
দাঁড়াল ৩৫ শতাংশে। দেখা যাচ্ছে,
দেশটির কেন্দ্রীয় শাসনে নরেন্দ্র মোদি যতই শক্তিশালী হয়ে ক্ষমতায়
ফিরুক না কেন, রাজ্যে
রাজ্যে বিজেপির দুর্গ ভেঙে পড়ার প্রবণতা বাড়ছে। মহারাষ্ট্রে ধাক্কার রেশ কাটার আগেই
ঝাড়খণ্ড বিধানসভা ভোটেও শোচনীয় পরাজিত হয়েছে বিজেপির।
দেশটিতে
যখন মুসলিম বিরোধী এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে প্রবল বিক্ষোভ চলছে, ঠিক তখনই
ঝাড়খণ্ডের ফল যথেষ্ট উদ্বেগজনক নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে। কারণ, দেখা
যাচ্ছে স্বাধীনতাকামী কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ নং ধারা, চারমাসের
মধ্যে বাবরি মসজিদের জমিতে রামমন্দির নির্মাণের উচ্চকিত ঘোষণা, মুসলিম
বিরোধী এনআরসি ও জাতীয় স্তরের ইস্যুকেই বিজেপি ভোটে জেতার অস্ত্র হিসেবে ব্যবহার করে
সফল হচ্ছে না। মানুষ যে হিন্দুত্ববাদী বিজেপির প্রচার করা জাতীয়তাবাদের তুলনায় আর্থিক
মন্দা ও কর্মহীনতার ইস্যুকেই অগ্রাধিকার দিচ্ছে সেই প্রমাণ দিচ্ছে দেশটির একের পর এক
বিধানসভা ভোট।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত

0 facebook: