![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। এবার মালয়েশিয়ায় মন্দিরের মধ্যে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার
করেছে দেশটির পুলিশ। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে
পড়ে। পরে অভিযান চালিয়ে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে
মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্যা স্টার এর খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার
পেনাং প্রদেশের বাটারওর্থ শহরের একটি মন্দিরের শৌচাগারের কাছে এক ব্যক্তির সঙ্গে শারীরিক
সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ওই নারী। এ সময় তার সঙ্গে আরও তিনজন পুরুষকে দেখা যায়। এদের
মধ্যে একজন মোবাইল ফোনে ওই ঘটনার দৃশ্য ধারণ করছিলেন। পুরো ঘটনাটি আবার ধরা পড়ে সিসিটিভি
ফুটেজে। ২৯ সেকেন্ডের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই ভিডিও
ভাইরাল হওয়ার পর মন্দির কমিটির প্রধান পেনাংয়ের বাটারওর্থ পুলিশের কাছে অভিযোগ করে।
এর প্রেক্ষিতে গতকাল সোমবার ২৩ ডিসেম্বর ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে
উত্তর সেবারেং প্রেই পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নুরজাইনে মুহম্মদ নুর বলেন, ৪০ বছর
বয়সে সে (অভিযুক্ত নারী) অরেকজন ব্যক্তির সঙ্গে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে বলে
ধারণা করা হচ্ছে।
তিনি
জানান, গ্রেফতার
হওয়া নারীর ইউরিন পরীক্ষা করে মাদকের নমুনা পাওয়া গেছে। ওই ঘটনায় অভিযুক্ত পুরুষসহ
বাকি সন্দেহভাজনদেরও খুঁজছে পুলিশ। ৪২ বছর
বয়সী ওই নারীকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
মালয়েশিয়া
হিন্দু সমাচার

0 facebook: