![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা এলাকার চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে উগ্রপন্থী
খ্রিষ্টান জঙ্গিরা। এর প্রতিবাদে দেশটির কয়েক হাজার মুসলমান সড়কে নেমে বিক্ষোভ করছেন।
রয়টার্স
জানায়, শুক্রবার
(২০ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরের শহর মোত্তার
মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। যার প্রতিবাদ ও দুর্বৃত্তদের (উগ্রপন্থী খ্রিষ্টান
জঙ্গিদের) বিচারের দাবিতে একে একে সড়কে নামতে শুরু করেন স্থানীয় মুসলিম জনতা।
দেশটির
প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ কামিল শেমসু অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, দেশটিতে
এখনো অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যারা এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মের লোকজনকে লেলিয়ে
দিতে চায়। অ্যাক্টিভিস্টদের নেতিবাচক ভূমিকা এবং অনলাইনে প্রচারিত ভিডিওগুলোর কারণেই
এমনটা ঘটছে।
সরকারি
কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়া এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে অসমর্থতার ব্যাপক
সমালোচনা করেন স্থানীয় মুসলমানরা।
আঞ্চলিক
পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন বলেছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১৫
জন উগ্রপন্থীকে গ্রেফতার করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
আফ্রিকা
ধর্মীয় বিদ্বেষ

0 facebook: