Friday, December 27, 2019

গাজার রকেট আতঙ্কে আত্মগোপনে সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাঈলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু! (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক।। গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাঈলে নিক্ষেপ করা রকেট হামলায় আত্মরক্ষায় আশ্রয়কেন্দ্রে আত্মগোপনে বাধ্য হয়েছে সন্ত্রাসী ইসরাঈলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বুধবার একটি প্রচার পদযাত্রার আয়োজন করতে যাচ্ছিলো সে, কিন্তু তার আগেই তাকে এমন বিরূপ ঘটনার মুখোমুখি হতে হয়েছে। একটি ইসরাঈলি টেলিভিশনের খবরে এমন তথ্য জানা গেছে।-খবর রয়টার্সের

ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহলটি থেকে ১২ কিলোমিটার দূরে আশকালান শহরে এই হামলা হয়েছে বলে অবৈধ দেশটির সন্ত্রাসী সেনাবাহিনী নিশ্চিত করেছে। ওই রকেট আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে বলেও তাদের দাবি।

তবে এ রকেট নিক্ষেপের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গাজার নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদের সঙ্গে গত মাসে ইসরাঈলের সঙ্গে রকেট বিনিময় ঘটেছে।

সন্ত্রাসী ইসরাঈলি টিভি স্টেশনটির দাবি, বৃহস্পতিবার দেশটির নির্বাচনে রক্ষণশীল লিকুদ পার্টির প্রচারে ওই র‌্যালিটির আয়োজন করতে যাচ্ছিলো নেতানিয়াহু। এসময় দেহরক্ষীতে ঘেরা ছিল সে। কিন্তু সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে সে গিয়ে আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করে।


শেয়ার করুন

0 facebook: