Saturday, December 28, 2019

ইসলামিক নিয়ম আর মানা হবেনা, ওয়েস্টার্ন নিয়মে ১৮ বছরের নিচে বিয়ে নিষিদ্ধ করলো সৌদি


আন্তর্জাতিক ডেস্ক।। ওয়েস্টার্ন কুফুরি বিধান অনুসারে ১৮ বছর বয়সের নিচে বিয়ে নিষিদ্ধ ঘোষণা করলো সৌদি আরবের আইন মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটিতে নারী ও পুরুষ উভয়ের জন্যেই বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের আইনমন্ত্রী ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ ওয়ালিদ আল সানি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। আরবে আগে থেকে যদিও বিবাহের কোন নিদৃষ্ট বয়স ছিলো না তবে দেড় হাজার বছর আগে নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম উনাদের নিকাহ(বিবাহ) অনুসারে বাল্যবিয়ে সৌদি আরবে ছিলো ধর্মীয় প্রথা।

দেশটিতে প্রতি সাত জনের মধ্যে একজন মেয়ের ১৮ বছরের কম বয়সে বিয়ে হয়ে থাকে। সম্প্রতি এ চিত্র পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষিদ্ধ করে সৌদি আরব।

এবার বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার মাধ্যমে ১৮ বছরের কম বয়সে বিয়ে নিষিদ্ধ করা হলো। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য। আইন না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

তবে ধর্মীয় বিশ্লেষকরা মনে করছেন এই আইনের ফলে সৌদিতে গোপনে জিনা যৌনতা বেড়ে যাবে। এবং আরো আশঙ্কা করা হচ্ছে যে নির্যাতন বেড়ে যাবে বিভিন্ন দেশে থেকে সৌদিতে আসা নারী গৃহকর্মীদের উপর।


শেয়ার করুন

0 facebook: