Saturday, December 28, 2019

মুসলিম যুবককে বাংলাদেশে তাড়ানোর হুমকি হিন্দুত্ববাদী বিজেপি সংসদ সন্ত্রাসী বাবুল সুপ্রিয়’র!


আন্তর্জাতিক ডেস্ক।। পশ্চিমবঙ্গের আসানসোলের হিন্দুত্ববাদী বিজেপির উগ্রপন্থী সংসদ সদস্য বাবুল সুপ্রিয় এক মুসলিম যুবককে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সে এ হুমকি দিয়েছে। এতে বেশ সমালোচনার মুখে পড়েছে সন্ত্রাসী বিজেপির এই সংসদ সদস্য বাবুল সুপ্রিয়।

ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় এই প্রতিমন্ত্রীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে স্বর্ণপদক জয়ী ছাত্রী দেবস্মিতা চৌধুরী মঞ্চেই বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএএ) প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ জানান। হাম কাগজ নেহি দেখায়েঙ্গেবলে ইনকিলাব জিন্দাবাদস্লোগান দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে বিজেপির সমর্থক শিক্ষার্থীরা ওই ছাত্রীর বাবা-মায়ের নাম করে ফেসবুকে সমালোচনা করে। তাদেরই একটি পোস্ট শেয়ার করেছিল বাবুল।

সেখানে কমেন্টের ঝড় বয়ে যায়। মুস্তাফিউর রহমান নামে এক ব্যক্তি সেখানে বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘বাবুল দা আপনি কত শিক্ষিত আর আপনার গুরু দিলীপ কত শিক্ষিত যে কি না গরু থেকে সোনা বার করে।।তারই প্রত্যুত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখে, ‘আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই তারপর পোস্ট কার্ডে জবাব দেব।

মন্ত্রীর এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়। কারও ধর্মের জন্য তাকে বাংলাদেশীবলে কটাক্ষ করা একজন কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষে শোভনীয় নয় বলে মন্তব্য করেন অনেকে।


শেয়ার করুন

0 facebook: