Sunday, December 29, 2019

সিলেট এমসি কলেজের সাবেক ছাত্রইউনিয়নের নেতা প্রদ্যোত রায়ের স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহন


সিলেট প্রতিনিধি।। সিলেট এমসি কলেজের সাবেক জিএস প্রদ্যোত রায় তার পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহন করেছেন বলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে।

তার রাজনৈতিক সহকর্মী বড়লেখা উপজেলা বিএনপি নেতা শহীদ খান তার ফেসবুকে লিখেন, প্রদ্যোত রায় ৮০ / ৯০ এর দশকে ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, আমার আন্দোলন সংগ্রাম ও সুখ দুঃখের বিশ্বস্ত সহকর্মী। তিনি আজ তাঁর দুই মেয়ে স্ত্রী সহ পুরো পরিবারকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁর বর্তমান নাম নুর মুহম্মদ হাসান।

তিনি শাহজালাল উপশহর ই-ব্লক মসজিদে নিজের ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান দেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমি ইসলামের সুশীতল ছায়াতলে তাঁকে স্বাগত জানাচ্ছি। এবং এফবির সকল বন্ধুদের এ বিষয়ে অন্তঃত একটি কমেন্ট আশা করছি।


শেয়ার করুন

0 facebook: