![]() |
স্টাফ রিপোর্ট।। হাইস্কুলের ধর্ম
বিষয়ের সহকারী শিক্ষকদের মতো মাদ্রাসার সহকারী হুজুরদের বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা
দিতে হবে বলে রায় দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। আদালতের রায়ের পর ১০ হাজার হুজুর শিক্ষক এখন থেকে এমপিও ভুক্ত
স্কুলের শিক্ষকদের মতো বেতনসহ সকল সুযোগ সুবিধা পাবেন।
আদালতের জারি করা
রুল নিষ্পত্তি করে আজ (বুধবার) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি
আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে আজ রিটের
পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট
গিয়াস উদ্দিন ও মহিউদ্দিন মহিম।
হাইকোর্টের এ রায়কে
স্বাগত জানিয়ে জাতীয় তাফসির পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ুম রেডিও তেরানকে
বলেন, এর ফলে হুজুর শিক্ষকরা ও তাদের পরিবারবর্গ
খুশি হয়েছেন। এতে তারা শিক্ষাদানে
আরো বেশী আন্তরিক হবেন।
জানা যায়, হাইস্কুলের ধর্ম বিষয়ে (কামিল পাস) সহকারী শিক্ষকরা বেতনসহ
অন্যান্য সুযোগ সুবিধা পান ৮ হাজার থেকে ১১ হাজার ১৫০ টাকা। অপরদিকে মাদ্রাসার
সহকারী হুজুররা (কামিল পাস) পান ৬ হাজার ৪০০ থেকে ৯ হাজার ৩০৫ টাকা।
একই শিক্ষা ও বোর্ডের
সমমান থাকার পরেও ১৯৯৫ সাল থেকে এই বেতনের ক্ষেত্রে বৈষম্য ছিল। ২০১৩ সালের এনটিআরসির
সার্টিফিকেট অনুযায়ী হাইস্কুলের ধর্ম বিষয়ের সহকারী শিক্ষকদের মতো মৌলভী শিক্ষকরাও
সমান বেতন ও সুযোগ সুবিধা পাবার কথা। কিন্তু এতদিন এর বাস্তবায়ন ছিল না।
বৈষম্য নিরসন চেয়ে
২০১৫ সালে রাজবাড়ীর মাওলানা রফিকুল ইসলামসহ ৭৯ জন রিট করেন। সে রিটের শুনানি
করে হাইকোর্ট কেন এই বৈষম্য দূর করা হবে না জানতে চেয়ে ওই বছরই রুল জারি করেন। শিক্ষা মন্ত্রণালয়ের
সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ রিটের
বিবাদী করা হয়েছিল। ওই রুল নিষ্পত্তি করে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

0 facebook: