![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। অধিকৃত কাশ্মীর ও ভারতীয় মুসলমানদের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে
অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী এপ্রিল মাসে পাকিস্তানে এ বৈঠকটি
অনুষ্ঠিত হতে পারে।
২৬ ডিসেম্বর
সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমান পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মাধ্যমে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বৈঠকে
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার
এবং অন্যান্য দেশও অংশ নেবে বলে আশা করছে পাকিস্তান।
অধিকৃত
কাশ্মীর এবং বিতর্কিত নাগরিকত্ব বিলের পর ভারতীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি বৈঠকের
অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হবে বলে জানানো হয়েছে। ওআইসির এ বৈঠককে নিজেদের কূটনীতিক বিজয়
হিসেবে দেখছে পাকিস্তান।
তবে গুঞ্জন
উঠেছে যে, সৌদির মন রক্ষার্থে মালয়েশিয়া সামিট ২০১৯ এ তুরস্ক, কাতার সহ আরো অনেক দেশের
প্রধানেরা যোগ দিলেও যোগ দেন নি ইমরান খান। একারনেই তাকে খুশী করতে পরমপ্রিয় ভারতের
বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের স্বার্থে এই বৈঠকের আয়জন করছে মুহম্মদ বিন সালমান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
পাকিস্তান
সৌদি আরব

0 facebook: