Sunday, December 29, 2019

নাঙ্গলকোটে মসজিদের জমি দখলের অপচেষ্টা, প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি


স্টাফ রিপোর্ট।। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিজের বাড়ির রাস্তা বানাতে মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নাজির আহাম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার উত্তর মাহিনী গ্রামের সুলতান আহাম্মেদের ওয়ারিশরা ১৯৪৮ সালে সাড়ে পাঁচ শতক এবং ১৯৫০ সালে নুর মিয়া খন্দকার সাড়ে চার শতক জমি গ্রামে মসজিদ তৈরির জন্য ওয়াকফ করে দেন। পরে বিএস খতিয়ানের সময় মৃত নুর মিয়ার ওয়ারিশরা আরও এক শতক জমি মসজিদের নামে বিএস খতিয়ান করে দেন। সব মিলিয়ে বর্তমানে ১১ শতক জমি বিএস রেকর্ডে উত্তর মাহিনী পশ্চিম পাড়া জামে মসজিদের নামে খতিয়ানভুক্ত হয়।

কিন্তু হঠাৎকরে গত কয়েক মাস ধরে ওই গ্রামের মৃত ছোয়াব মিয়ার ছেলে নাজির আহাম্মেদ মসজিদের এক শতক জমির মালিকানা দাবি করে। পরে সে তার বাড়ির রাস্তা করার জন্য মসজিদের বারান্দা এবং মক্তবের একাংশ জোর করে দখলের চেষ্টা করে।

মানববন্ধনে বক্তারা দাবি করে, এ জমি দখলের চেষ্টা করলে এলাকাবাসী ও মুসল্লিরা নাজিরকে বাধা দেন। কিন্তু নাজির তাদের ফাঁসানোর জন্য একাধিক মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানিসহ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ সময় মুসল্লিরা মসজিদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি শাহজাহান খন্দকার, মোতয়াল্লি মহি উদ্দিন হাজারি, ইমাম রেজাউল হক, মুসল্লি হাজী পেয়ার আহম্মদ, আবু বক্কর হাজারী, মাওলানা ইয়াছিন ভেন্ডার, আবদুল খালেক, নুরুল আলম খন্দকার প্রমুখ বক্তব্য দেন।


শেয়ার করুন

0 facebook: