Monday, December 30, 2019

আবারো নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রতিযোগিতার ঘোষণা গার্টের


আন্তর্জাতিক ডেস্ক।। ইসলামবিরোধী ক্রুসেডার হিসেবে পরিচিত নেদারল্যান্ডের উগ্রপন্থী খ্রিষ্টান এমপি গার্ট উইল্ডার্স। প্রায় সময়ই ইসলাম ও প্রাণপ্রিয় নবীজী রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে অপমান করে নানা কটুক্তি ও কুকর্ম করে থাকে। মাঝখানে কিছুদিন বিরত ছিলে।

আবারও সে ইসলামের অনুসারীদের অপমান করতে সরব হয়েছে। সম্প্রতি সে পরিকল্পনা করেছে মহানবী হযরত রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে ব্যাঙ্গচিত্রের প্রতিযোগিতা আয়োজনের! শনিবার (২৮ ডিসেম্বর) এমনই ঘোষণা দিয়েছে সে।

সে একটি পোস্ট দিয়েছে টুইটারে। তাতে উইল্ডার্স লোকজনকে এই প্রতিযোগিতায় রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে আঁকা ব্যাঙ্গচিত্র পাঠানোর আহ্বান করেছে। নেদারল্যান্ডসের সবচেয়ে বড় বিরোধী দলীয় এই নেতা টুইটে লিখেছে, সহিংসতা ও ইসলামি ফতোয়ার হাত থেকে পৃথিবীকে মুক্ত করার মত প্রকাশ হতেই হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার এই ঘোষণার প্রেক্ষিতে বিতর্কের ঝড় উঠেছে। নানা দেশের মুসলিমরা উইল্ডার্সকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছেন।

এর আগে গার্ট উইল্ডার্স গত বছর আগস্টে একই রকম একটি প্রতিযোগিতা বাতিল করে। ওই সময় এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন একজন মুজাহিদ। এ অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। তারপরই সে প্রতিযোগিতা বাতিল করে।

গত বছর তার এমন কর্মকান্ডের ভয়াবহ প্রতিবাদ হয় পাকিস্তানে। ইসলামপন্থি দল তেহরিকে লাব্বাইক এর আয়োজন করেছিল। তারা নেদারল্যান্ডসের সঙ্গে সব ইসলামিক দেশকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল। কিন্তু এক বছরের বিরতি দিয়ে আবারও বিতর্কিত আয়োজনটি করার পরিকল্পনা করেছে সে।

প্রসঙ্গত, যেকোন ধরণের প্রাণীর ছবিই সম্মানিত দ্বীন ইসলামে তৈরি করা হারাম, তা হাতে আঁকা হোক বা কম্পিউটারে বা ক্যামেরা দিয়ে। এই ব্যপারে হাদিস শরীফে এসেছেঃ

হযরত আবূ মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উঁনার থেকে বর্ণিত তিনি বলেনঃ  নিশ্চয়ই ক্বিয়ামতের দিন দোযখবাসীদের মধ্যে ঐ ব্যক্তির কঠিন আজাব হবেযে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে বা তোলে।” - কিতাব সূত্রঃ (মুসলিম শরীফ ২য় জিঃ পৃঃ ২০১)

হাদীস শরীফে আরো বলা হয়েছেঃ হযরত সাঈদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেনএক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর নিকট এসে বললআমি এমন এক ব্যক্তি যে প্রাণীর ছবি অংকন করিসুতরাং এ ব্যাপারে আমাকে ফতওয়া দিন। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাকে বললেনতুমি আমার নিকটবর্তী হও। সে ব্যক্তি উঁনার নিকটবর্তী হল। পুণরায় বললেনতুমি আরো নিকটবর্তী হও। সে আরো নিকটবর্তী হলে হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তার মাথায় হাত রেখে বললেনআমি রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এ ব্যাপারে যা বলতে শুনেছি তোমাকে তা বলব। রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিঁনি বলেছেন, “প্রত্যেক প্রাণীর ছবি তৈরীকারীই জাহান্নামে যাবে। এবং মহান আল্লাহ্ পাঁক তিঁনি প্রত্যেকটি ছবিকে প্রাণ দিবেন এবং সেই ছবি গুলো তাদেরকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে।” তারপর হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাকে বললেনতোমার যদি ছবি আঁকতেই হয় তবেগাছ-পালা বা প্রাণহীন বস্তুর ছবি আঁক। - কিতাব সূত্রঃ (মুসলিম শরীফ ২য় জিঃ পৃঃ ২০২)

সেখানে খোদ রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কল্পিত ছবি বা কার্টুন আঁকা, ভিডিও চিত্র বানানো ইসলামে কেবল হারাম নিষিদ্ধই নয় বরং শাস্তিযোগ্য অপরাধ।


শেয়ার করুন

0 facebook: