Monday, December 30, 2019

এনআরসি’র উপকারিতা বোঝাতে গিয়ে কিল-ঘুষি খেলো হিন্দুত্ববাদী বিজেপির মুনাফিক মুসলিম নেতা


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) উপকারিতা বোঝাতে গিয়ে সাধারণ মানুষের হাতেই মার খেল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিজেপির নেতারা। গত শুক্রবার উত্তরপ্রদেশের আম্রোহা জেলার লাকাদা মহল্লা অঞ্চলে এ ঘটনা ঘটে।

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সে দেশের মানুষ। গত দুই সপ্তাহ ধরে অগ্নিগর্ভ যোগির রাজ্য উত্তরপ্রদেশ। বিজেপির ‘‌বিভাজনমূলকনীতির বিরোধিতায় সরব সমাজের সর্বস্তরের মানুষ।‌

জানা গেছে, সিএএ এবং এনআরসির উপকারিতা বোঝাতে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালানোর সিদ্ধান্ত নেয় হিন্দুত্ববাদী বিজেপির শীর্ষ নেতৃত্ব দানকারীরা। আর সে অনুসারে ওই অঞ্চলে গিয়েছিল জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মুরতাজা আঘা কাজমি। মানুষের সঙ্গে কথা বলতে গিয়েই বিপাকে পড়ে।

নতুন আইনের সুবিধা বোঝানোর চেষ্টাও করে সে। ওই সময় এলাকার মানুষ ক্ষেপে গিয়ে বেধড়ক মারধর করে বিজেপির ওই নেতা ও তার সাঙ্গপাঙ্গকে। ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় মুরতাজাসহ অন্যরা।


শেয়ার করুন

0 facebook: