Tuesday, December 31, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের পাশে আগুনের খবর ভাইরাল


আন্তর্জাতিক ডেস্ক।। গতকাল রাতে উগ্র হিন্দুত্ববাদী ভারতের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আগুন লেগেছে। সোমবার মোদির বাসভবন দিল্লীর ৭ নম্বর লোক কল্যাণ মার্গে রাত ৯ টা নাগাদ আগুন লাগে বলে মোদির দাবি। তবে এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

তবে কীভাবে কঠোর সুরক্ষায় থাকা প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগল তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বাইরে থেকে প্রাথমিকভাবে ছোট আগুন বলে মনে করা হচ্ছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে খবর ছড়িয়ে পড়ার পরেই মোদির টুইটার থেকে জানা যায়, যেখানে আগুন লেগেছে সেটি মোদির বাসবভন নয়, এমনকী তার অফিসও নয়। যেখানে আগুন লেগেছে সেটি হল কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।।

শর্ট সার্কিটের কারণে ওই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মনমোহন সিংয়ের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।


শেয়ার করুন

0 facebook: