![]() |
আবু তালহা
তোফায়েল।। সিলেটের
গোয়াইনঘাটে তালিমুল কোরআন খুর্দা মর্জাতপুর মাদরাসার বার্ষিক এনামী মাহফিল অনুষ্ঠিত
হয় গত ৩০ নভেম্বর
শনিবার।
এতে প্রধান
অতিথি হিসেবে বয়ান পেশ করেন আওলাদে রাসূল সায়্যিদ সালমান মনসুরপুরী। প্রধান অতিথির
বক্তব্যে তিনি বলেন, মাদারিসে
কওমিয়া দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। পৃথিবীর বুকে কওমি মাদরাসার বিকল্প কোনো
কিছু হতে পারে না। কওমি মাদরাসা থেকে জাতির রাহবর বের হয়। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায়
কওমি মাদরাসার ভূমিকা অতুলনীয়।
তিনি
আরো বলেন, ইসলাম
হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। আর এই ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে
রাখতে হলে কওমি মাদরাসা গুলোকে ঠিকে থাকতে হবে।
আব্দুল
খালিক চাক্তার সভাপতিত্বে এবং মাদরাসার পরিচালক মাওলানা আজমত উল্লাহ’র পরিচালনায়
এতে বিশেষ অতিথি হিসেবে আরো আলোচনা করেন, দারুসসালাম লাফনাউট মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসান রায়গড়ী, হুসাইন
আহমদ গণীকান্দী, আব্দুস
সালাম, রুহুল
আমিন, হোসাইন
আহমদ খরিলী, আব্দুল
মালিক সাতাইনী, এহসান
উল্লাহ, বদরুজ্জামান
প্রমুখ।
এছাড়াও
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, ১০নং
পশ্চিম আলীরগাঁওয়ের ইজ্জত উল্লাহ,
বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মাদ আলী প্রমুখ।
এসময়
উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে আল্লামা মানসুরপুরী আরো বলেন, আপনাদের
সন্তানাদির মধ্যে একজন সন্তান মাদরাসায় পাঠাবেন। তিনি বলেন, কওমি
মাদরাসায় যে সন্তানকে পাঠাবেন- ভরসা রাখতে পারেন যে এই সন্তান একজন আদর্শবান ব্যক্তি
হয়ে জাতির কল্যাণে এগিয়ে আসবে। তাতে আপনাদের মুখ উজ্জ্বল হবে।
খবর বিভাগঃ
ধর্ম
সিলেট বিভাগ

0 facebook: