Thursday, December 5, 2019

ভারতীয় জাওয়ানদের নিজেদের মধ্যে গুলাগুলিতে ৬ পুলিশ সদস্য নিহত!


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের ইন্দো-তিব্বতীয় সীমান্তে অন্তঃকলহের জেরে নিজেদের গুলিতে দেশটির আধা-সামরিক বাহিনীর (আইটিবিপি) অন্তত ছয় সদস্যের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। খবর নিউজ এইটিন ও এই সময়-র।

বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার কাদেনার ক্যাম্পে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ছত্তিশগড় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনও বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকাই গুলিবর্ষণ শুরু করেন। পাঁচ সহকর্মীকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হন তিনিও।

রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘এক জওয়ান তার সার্ভিস রাইফেল থেকে অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়।হত্যাকাণ্ডের খবর পেয়েই দ্রুত ওই এলাকায় যায় জেলার পুলিশকর্তারা। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি-র ওই ঘাঁটি। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।


শেয়ার করুন

0 facebook: