![]() |
স্টাফ রিপোর্ট।। রাজশাহীর গোদাগাড়ী
উপজেলার ফরহাদপুর নির্মলচরের নিচ হতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুর রহিম (৫৫)
ও ওম'র আলী (৩২) দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভা'রতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বিএসএফের তুলে নিয়ে
যাওয়া দুই জেলে প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্কর ও মৃত মোশাররফ হোসেনের ছেলে।
মাটিকাটা ইউপির
১ নং ওয়ার্ড সদস্য নয়ন আলী জানান, আটককৃত দুইজেলে
বিকেল ৩ টার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর সামাজিক বনায়নের নিকট নির্মল চর এলাকায়
মাছ ধরে নিয়ে আসছিল। এই সময় ভারতীয় বিএসএফ
সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের টেনে হিচড়ে নিয়ে চলে যায়। এই ঘটনা এলাকাবাসী প্রে'মতলী বিজিবি ক্যাম্পেও জানিয়েছে। বাংলাদেশে বিএসএফ প্রবেশ করে ধরে নিয়ে
যাওয়ায় এলকায় একধরের আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয়রা বিজিবিকে জানিয়েছে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে
প্রবেশ করে দুই জে'লেকে ধরে নিয়ে গেছে। এ সময় কয়েকজন পালিয়ে
আসতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনার পর
বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

0 facebook: