Friday, December 6, 2019

ব্রিটেনের কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করলেন এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক।। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান ব্রিটেনের কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেছেন।

এরদোগান বলেন, একজন মুসলিম সন্ত্রাসী হতে পারে না এবং ইসলাম সন্ত্রাসী তৈরি করে না। এ সময় ইসলামী সন্ত্রাসবাদবাক্যটিকে প্রত্যাখ্যান করেন তুরস্কের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার তিনি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী এমিলি এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরদোগান বলেন, বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামফোবিয়া বিষের মতো ছড়িয়ে পড়েছে একসময় গণতন্ত্রের সুতিকাগার হিসেবে দেখা দেশগুলোর মধ্যে।

সম্প্রতি কয়েকটি ইসলামফোবিয়া আক্রমণের কথা উল্লেখ করে এরদোগান বলেন, শুধুমাত্র মাথায় স্কার্ফ পড়ার কারণে মুসলিম নারীরা হেনস্তার শিকার হন।

এরদোগান আরও বলেন, সন্ত্রাসীরা রক্ত পিপাসু ভ্যাম্পায়ারের মতো। এ জাতীয় হামলা খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কেও উদ্দেশ্য করে করা হয়েছিল।


শেয়ার করুন

0 facebook: