Wednesday, January 1, 2020

সীমান্তে এক বছরে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ভারতীয় বিএসএফ ৪৩ বাংলাদেশিকে হত্যা করেছে


আন্তর্জাতিক ডেস্ক।। গত বছরের চেয়ে ২০১৯ সালে সীমান্তে বাংলাদেশি নাগরিকের ওপর হিন্দুত্ববাদী সন্ত্রাসী ভারতীয় হানাদার বাহিনীর নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েছে।

প্রতি বছরের মতো চলতি বছরেও আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গ করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ, নির্যাতনসহ হতাহতের নানা অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্র (আসক)র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
 
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে আসক-এর সংগৃহীত তথ্য অনুসারে ২০১৯ সালে হিন্দুত্ববাদী ভারতের সীমান্তরক্ষী বাহিনী সন্ত্রাসী বিএসএফের গুলিতে বাংলাদেশের মোট ৩৭ জন নিহত হয়েছেন। আর হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফের শারীরিক নির্যাতনের কারণে নিহত ৬ জনসহ ২০১৯ সালে মোট ৪৩ জন বাংলাদেশী নিহত হয়েছেন। ২০১৮ সালে সীমান্তে নিহত মোট বাংলাদেশীর সংখ্যা ছিলো ১৪ জন। চলতি বছরে যা তিনগুন বৃদ্ধি পেয়েছে বলে আসক এর পক্ষ থেকে জানানো হয়।


শেয়ার করুন

0 facebook: